ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্তানদের শেয়ার উপহার দেবেন জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
সন্তানদের শেয়ার উপহার দেবেন জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক

ফাইল ফটো

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল ২ কোটি শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। তিনি পরিবারের সদস্যদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, মোহাম্মদ আলমাস শিমুল তার মালিকানাধীন মোট ৫ কোটি ২৩ লাখ ৮২ হাজার ৩০২টি শেয়ারের মধ্যে থেকে ২ কোটি শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে তার মেয়ে সোভা সোহাকে ১ কোটি শেয়ার এবং ছেলে সায়হাম সাদিক পিয়ালকে ১ কোটি শেয়ার উপহার হিসেবে দেওয়া হবে। তারা উভয় কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।

কোম্পানিটি জানিয়েছে, এই শেয়ার হস্তান্তর স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার (গিফট) হিসেবে সম্পন্ন হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃক অনুমোদনপত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়