ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাংকি পান্ডেকে স্যান্ডেল নিয়ে তাড়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাংকি পান্ডেকে স্যান্ডেল নিয়ে তাড়া

অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। বিশ্বজুড়ে এখন তার অসংখ্য ভক্ত।

কিছুদিন আগে মুক্তি পায় প্রভাসের সাহো । এতে দেবরাজ নামে এক খল চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেতা চাংকি পান্ডেকে। অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা পেয়েছেন চাংকি। তবে সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতাও তার হয়েছে।

বলিউডলাইফ ডটকমে দেয়া এক সাক্ষাৎকারে চাংকি পান্ডে বলেন, আমি সিনেমাটি থেকে যে সাড়া পেয়েছি এতে কিছুটা অবাক হয়েছি। সম্প্রতি একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে এক আন্টি আমাকে স্যান্ডেল দিয়ে মারতে এসেছিলেন। অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম- কী হয়েছে? আপনাকে কী করেছি? উত্তরে তিনি বলেন, ‘আপনি আমাকে কিছু করেননি, কিন্তু বাহুবলির (প্রভাস) গলা টিপে ধরেছেন সিনেমায়। আমি আপনাকে আগে অনেক পছন্দ করতাম কিন্তু আপনি এখন খারাপ হয়ে গেছেন।’ আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে।

গত ৩০ আগস্ট মুক্তি পায় প্রভাসের সাহো। হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত সিনেমাটি ৪৫০ কোটি রুপির উপরে আয় করেছে। পরিচালনা করেছেন সুজিত। প্রভাস-চাংকি পান্ডে ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ।

চাংকি পান্ডের পরবর্তী সিনেমা হাউসফুল ফোর। চলতি বছর দীপাবলী উপলক্ষে মুক্তি পাবে।


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়