ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষিকার প্রেমে পড়েছিলেন সুশান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষিকার প্রেমে পড়েছিলেন সুশান্ত

এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমাখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। টিভি সিরিয়াল থেকে বড় পর্দা— সব ক্ষেত্রেই নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন।

দীর্ঘদিন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সুশান্ত। সেই সম্পর্ক টেকেনি। এরপর কৃতি স্যানন, সারা আলী খানের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন চাউর হয়। বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় কানাকানি চলছে, হাফ গার্লফ্রেন্ড সিনেমাখ্যাত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ অভিনেতা।

তবে কোনো প্রেমের সম্পর্কই মানতে নারাজ সুশান্ত। ‘ইন্ডিয়া টুডে মাইন্ড রকস দিল্লি ২০১৯’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন তিনি। এছাড়া ‘হোয়াট বলিউড টট মি’ পর্বে নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণ করেছেন কাই পো চে অভিনেতা।

সুশান্ত বলেন, প্রথম প্রেম চতুর্থ শ্রেণিতেই হয়েছিল। আমার ক্লাস শিক্ষিকা ভীষণ সুন্দরী ছিলেন। তিনি আমার প্রকৃত প্রেম ছিলেন। কিন্তু তাকে কখনো বলতে পারিনি কারণ পরীক্ষায় পাস করার ব্যাপার ছিল। আমি তোমাকে ভালোবাসি— এই কথা কখনো কাউকে বলিনি। তবে নবম শ্রেণীতে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম।

সুশান্ত সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিছোরে। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। আরো অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা প্রমুখ। বর্তমানে দিল বেচারা সিনেমার শুটিং করছেন সুশান্ত। এছাড়া মুক্তি অপেক্ষায় রয়েছে ড্রাইভ সিনেমাটি।

 

ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়