পিছিয়ে গেল শিল্পী সমিতির নির্বাচন
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ২০১৮-১৯ কমিটির মেয়াদ গত ২৪ মে শেষ হয়েছে। আগামী ১৮ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর পরিবর্তে আগামী ২৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আগামী ৪ অক্টোবর গত দুই বছরের সমিতির কাজের হিসাব-নিকাশের প্রতিবেদন প্রকাশ ও তফসিল ঘোষণা করা হবে।
আসন্ন নির্বাচনে দুটি প্যানেলের নাম শোনা যাচ্ছে। একটি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। অন্য প্যানেলে মৌসুমী-ডি এ তায়েবের নাম উচ্চারিত হচ্ছে। বর্তমানে মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঢাকা/রাহাত সাইফুল/তারা
রাইজিংবিডি.কম