ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাদের ‘নীল মেঘ’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৩, ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাদের ‘নীল মেঘ’

‘নীল মেঘ’ নাটকের দৃশ্য

কোনো এক নির্জন হাউজিংয়ে হবু বরের সঙ্গে ঘুরতে যায় মোনা। চলন্ত গাড়ির ভেতরে দুজনের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মোনা গাড়ি থামাতে বলে এবং নেমে যায়। সে তার হবু বরের সঙ্গে যেতে চায় না। তারপর মোনাকে সেখানে একা রেখেই গাড়ি নিয়ে চলে যায় তার হবু বর।

নির্জন জঙ্গলে মোনা একা কী করবে তা ভেবে কূল পায় না। এমন সময় মোনার পথ রোধ করে এলাকার একদল মাস্তান। তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে। একই পথ দিয়ে যাচ্ছিলেন ওই হাউজিংয়ের ইঞ্জিনিয়ার কাব্য। ঘটনাস্থলে কাব্য এসে মাস্তানদের বাধা দেয়। শুরু হয় গণ্ডগোল। উদ্ধার হয় মোনা। এদিকে হবু বর মোনাকে খুঁজতে থাকে। পুলিশও খুঁজতে থাকে তাকে। কিন্তু কোথাও মোনাকে খুঁজে পাওয়া যায় না।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘নীল মেঘ’। অঞ্জন আইচের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—অপর্ণা ঘোষ, মনোজ কুমার প্রামাণিক, সীমানা, জিয়াউল হাসান কিসলু, টুটুল চৌধুরী, মাহবুব শাহীন, আল্পনা ফারিয়া, মন্নু হাজরা, হায়দার আহমেদ, মামুন, অমিত প্রমুখ।

আগামীকাল শুক্রবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভিতে প্রচার হবে এ নাটক।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়