দাবাং-থ্রি’র ট্রেইলার প্রকাশ (ভিডিও)
বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা দাবাং-থ্রি। প্রকাশিত হয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত এই সিনেমার ট্রেইলার।
দাবাং-থ্রিতে আবারো চুলবুল পান্ডে হয়ে হাজির হয়েছেন সালমান খান। সঙ্গে তার স্ত্রী রাজ্জোর ভূমিকায় সোনাক্ষী সিনহা। হাস্যরস ও অ্যাকশনের মিশেলে আরেকটি মসলাদার সিনেমাই পেতে যাচ্ছেন দর্শকরা। এছাড়া দাবাং-থ্রিতে দেখা যাবে চুলবুল পান্ডের অতীতের গল্প।
এই সিনেমার মাধ্যমে নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জেরেকরের মেয়ে সাঈ মাঞ্জেরেকরের বলিউডে অভিষেক হচ্ছে। যুবক বয়সে সালমানের প্রেমিকার ভুমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়া এতে খল চরিত্রে দেখা যাবে কন্নড় সিনেমার অভিনেতা কিচ্চা সুদীপকে।
গতকাল বুধবার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হন সালমান খান, আরবাজ খান, সোনাক্ষী সিনহা, সাঈ মাঞ্জেরেকর, পরিচালক প্রভুদেবাসহ সিনেমার অন্য কলাকুশলীরা। তারা সিনেমা নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা জানান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
দাবাং-থ্রি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। হিন্দির পাশাপাশি তামিল, তেলগু ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি দেয়া হবে।
দেখুন: দাবাং-থ্রি সিনেমার ট্রেইলার
ঢাকা/মারুফ
রাইজিংবিডি.কম