ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবে কোথায় রণবীর-আলিয়ার বিয়ে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবে কোথায় রণবীর-আলিয়ার বিয়ে?

বলিউডের বহুল আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেম, বিয়ে নিয়ে অনেকদিন থেকেই আলোচনায় তারা।

শোনা যাচ্ছে, আসছে নভেম্বরে গাঁটছড়া বাঁধছেন এই জুটি। বিয়ে হবে ফ্রান্সে। তাদের বিয়ের পোশাকের দায়িত্ব দেয়া হয়েছে প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে। এ নিয়ে চলছে তোড়জোড়। 

যদিও রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন এবারই প্রথম নয়। অতীতেও এই বিষয়ে তারা আলোচনায় এসেছেন। তবে শেষ পর্যন্ত বিয়ের খবর গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে।

সম্প্রতি এ জুটির বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হয়। এতে তাদের বিয়ের তারিখ ২২ জানুয়ারি ২০২০ এবং স্থান উল্লেখ করা হয় যোধপুরের উমাইদ ভবন প্যালেস। নিমন্ত্রণপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেকেই এই জুটিকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে আলিয়ার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দ্য কুইন্ট নিশ্চিত করে, রণবীর-আলিয়ার বিয়ের এই নিমন্ত্রণপত্রটি ভুয়া। এছাড়া এ প্রসঙ্গে আলিয়াকে প্রশ্ন করলে বিষয়টি হেসে উড়িয়ে দেন তিনি।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়