ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট দিলেন অনন্ত-বর্ষা

প্রকাশিত: ১০:৪৯, ২৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট দিলেন অনন্ত-বর্ষা

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অনন্ত, বর্ষা

‘ভোট ভালোই হচ্ছে। আশা করি সঠিক মানুষই নির্বাচিত হবেন’—আজ বিকেলে বিএফডিসিতে ভোট দিতে এসে এমন মন্তব্য করেন চিত্রনায়ক অনন্ত জলিল। 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে শিল্পীদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘শিল্পীদের স্বার্থে যে নিরাপত্তা নেয়া হয়েছে তার সঙ্গে আমি একমত।’

অনন্তর সঙ্গে ভোট দিতে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও এসেছিলেন।

আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার নির্বাচনে ১৮টি পদের জন্য ২৭ জন লড়ছেন। তিনটি পদে অন্য প্রার্থী না থাকায় আগেই ফলাফল চূড়ান্ত হয়েছে।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়