ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন পরিচয়ে রাধিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২১, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন পরিচয়ে রাধিকা

ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। মঞ্চের মাধ্যমে ক্যারিয়ার শুরু। এরপর ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী।

এবার পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রাধিকার। তবে পূর্ণ দৈর্ঘ্য কোনো চলচ্চিত্র নয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। ৩০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের নাম ‘স্লিপওয়াকার্স’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন গুলশান দেভাইয়া ও শাহানা গোস্বামী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে রাধিকা আপ্তে বলেন, ‘স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণের পরিকল্পনা হঠাৎ করেই করেছি। যখন এর গল্প লিখছিলাম তখন হানি ত্রিহান, অভিষেক এবং ললিত শর্মা এটি প্রযোজনা করার কথা জানায়। নির্মাণ করতে গিয়ে এখন অনেক কিছু শিখছি।’

এদিকে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক অভিষেক বলেন, ‘ললিত, হানি ও রাধিকার সঙ্গে এই সিনেমায় যুক্ত হতে পেরে সত্যি আমি গর্বিত।’ তবে কবে নাগাদ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।


ঢাকা/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়