ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নকল আংটি দিয়ে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকল আংটি দিয়ে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব!

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ শুক্রবার (১ নভেম্বর) ৪৭ বছরে পা দিলেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তাদের সংসারে আরাধ্য নামে এক কন্যাসন্তান রয়েছে।

বিবাহিত জীবনের এক যুগ পার করছেন অভিষেক-ঐশ্বরিয়া। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কিন্তু একসঙ্গে সিনেমায় কাজ করতে গিয়ে এ জুটি প্রেমের সম্পর্কে জড়ান। আর এ সম্পর্কের সূত্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রে ‘গুরু’ সিনেমার শুটিং সেটে। সেখানে সিনেমার প্রপসের একটি আংটি দিয়ে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যম মিসমালিনী ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গুরু’ সিনেমার শুটিং চলাকালীন অভিষেক আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন ঐশ্বরিয়াকে। ঠিক হলিউড সিনেমায় যেমনটা দেখা যায়। কিন্তু তেমন করে প্রস্তাব দিতে গেলে তো একটি আংটি চাই। অভিষেক ঠিক পরিকল্পনা করে আংটি কিনতে পারেননি। তবে প্রস্তাব দেওয়ার ইচ্ছেটা ছিল প্রবল। তারপর অভিষেক শুটিংয়ের প্রপসে থাকা একটি আংটি দিয়েই বিয়ের প্রস্তাব দেন ঐশ্বরিয়াকে। আংটি আসল না নকল, তা দিয়ে তো কিছু আসে যায় না। অভিষেকের এই স্বতঃস্ফূর্ততাই ভালো লেগেছিল ঐশ্বরিয়ার। আর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতেও দ্বিধা করেননি এই বিশ্বসুন্দরী।

২০০৭ সালের ১৪ জানুয়ারি এ দম্পতির অ্যানগেজমেন্টের খবর প্রকাশ্যে আসে। পরবর্তীতে এ খবর নিশ্চিত করেন অমিতাভ বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়