ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত আয় করল ‘বালা’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল ‘বালা’?

ভিকি ডোনার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আয়ুষ্মান খুরানা। প্রথম সিনেমাতেই অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। তার সর্বশেষ ছয়টি সিনেমা— বেরেলি কি বারফি, শুভ মঙ্গল সাবধান, আন্ধাধুন, বাধাই হো, আর্টিকেল ফিফটিন ড্রিম গার্ল বক্স অফিসে বাজিমাত করেছে।

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে আয়ুষ্মান অভিনীত বালা। প্রথম দিনের হিসাব মতে, এ অভিনেতার সাফল্যের ধারা অব্যাহতই থাকছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, শুক্রবার বালা সিনেমার আয় ১০.১৫ কোটি রুপি, যা এখন পর্যন্ত এই অভিনেতার প্রথম দিনের আয়ের হিসাবে সর্বোচ্চ। এর আগে তার ড্রিম গার্ল সিনেমা মুক্তির দিনে আয় করে ১০.০৫ কোটি রুপি।

চুল পড়া অর্থাৎ টাক সমস্যার গল্প নিয়ে তৈরি হয়েছে বালা। সিনেমায় আয়ুষ্মানের চরিত্রের নাম গৌরব রাওয়াত ওরফে বালা। অল্প বয়সে চুল পড়া সমস্যায় ভুগছেন। এ নিয়ে প্রতিনিয়ত বিব্রত হতে হচ্ছে তাকে। সমস্যা সমাধানে অনেক কিছুই করছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না। এতে আরো অভিনয় করেছেন— ইয়ামি গৌতম, ভূমি পেডনেকার প্রমুখ।

বালা সিনেমা প্রযোজনা করেছেন দিনেশ বিজন। পরিচালনা করেছেন অমর কৌশিক।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়