ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুজব উড়ালেন নুসরাত (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুজব উড়ালেন নুসরাত (ভিডিও)

গত সোমবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এখন তিনি ভালো আছেন। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী।

এদিকে নুসরাতের অসুস্থতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুরুতে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন নুসরাত। কিন্তু ভারতীয় এক সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন, ‘শ্বাসকষ্ট নয়, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ। এজন্য ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে ফুলবাগান থানায় ড্রাগ ওভারডোজের অভিযোগ দায়ের করা হয়েছে।’

অন্যদিকে এক ভিডিও বার্তায় নুসরাত দাবি করেছেন, এসবই গুজব। তার ভাষায়, ‘ডাস্ট অ্যালার্জি থেকে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল। একদমই কোনো গুজবে কান দেবেন না। অনেক কাজ পড়ে আছে। দিন দুয়েক বিশ্রাম নিয়েই কাজে ফিরব।’

নুসরাতের স্বামী নিখিল জৈন একই দাবি করেছেন। তার ভাষায়, ‘হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয় নুসরাতের।’

গত রোববার নুসরাতের বর নিখিল জৈনর জন্মদিন ছিল। এদিন সন্ধ্যায় বাড়িতে পার্টির আয়োজন করা হয়। পার্টি শুরুর সময় বেশ সেজেগুজে ঘোরাফেরা করতে দেখা যায় নুসরাতকে। অতিথিদের অভ্যর্থনাও জানান তিনি। আচমকাই অসুস্থ হয়ে পড়েন নুসরাত। তারপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দেখুন: ভিডিও।


 

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়