ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী পায়েলের জামিন না মঞ্জুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনেত্রী পায়েলের জামিন না মঞ্জুর

বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগি জামিন পাননি। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বুন্দির আদালত এ নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত অক্টোবরে পায়েল রোহাতগি তার সামাজিক যোগাযোগমাধ্যমে জওহরলাল নেহরু, ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন। তারপর অভিনেত্রীর ওই পোস্ট ভাইরাল হয়। এরপর বুন্দি সদর থানায় যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মা তথ্য-প্রযুক্তি আইনের আওতায় অভিযোগ দায়ের করেন পায়েলের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। কিন্তু রাজস্থান পুলিশকে যথাযথ সাহায্য না করায় তাকে আটক করা হয়েছে।

চারমেশ শর্মার দাবি, ওই ভিডিওতে এমন কিছু বার্তা দেওয়া হয়েছে, যা থেকে অশান্তি সৃষ্টি হতে পারে। এছাড়া সেখানে ভারতের দুই খ্যাতনামা পরিবারকে নিয়ে অনেক অশ্লীল ইঙ্গিত করেন এই অভিনেত্রী। সমাজে মহিলাদের অবস্থান এবং চারিত্রিক বিষয় নিয়েও অনেক প্রশ্ন তোলা হয়েছে ভিডিওটিতে।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়