ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমান, শাহরুখ, অমিতাভ, আমিরদের বয়কটের আহ্বান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালমান, শাহরুখ, অমিতাভ, আমিরদের বয়কটের আহ্বান

বহুল আলোচিত ও বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে ভারতজুড়ে তীব্র প্রতিবাদ চলছে। সম্প্রতি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নামলে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন স্তরের জনগণ। অনেক বলিউড তারকাও এতে শামিল হয়েছেন। তবে বিভিন্ন ঘটনার সময় যাদের সোচ্চার দেখা যায়, সেই তারকাদের অনেকেই এই ঘটনায় এখনো নীরব। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার ও সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়াদের নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন অনেকে। পাশাপাশি কেউ কেউ তাদের সিনেমা বয়কটের আহ্বান জানিয়েছেন। এছাড়া ‘হ্যাশট্যাগ শেম অন বলিউড’ ও ‘হ্যাশট্যাগ বলিউড কে বেকার বুদ্ধে’ ট্রেন্ড শুরু হয়েছে।

তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি, রিচা চাড্ডা, মহেশ ভাট, অনুরাগ কাশ্যপ, বিশাল দাদলানি, সায়নি গুপ্তা, সোনি রাজদান, স্বারা ভাস্কর, সাকিব সেলিম ইতোমধ্যে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়