ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ বছর পর সাইফ-রানী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ১১ বছর পর সাইফ-রানী

বলিউডের সাড়া জাগানো সিনেমা বান্টি অউর বাবলি। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে যশ রাজ ফিল্মস। এরপর সিক্যুয়েলে কারা অভিনয় করবেন তা নিয়ে শুরু হয় জল্পনা।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বান্টি অউর বাবলি-টু সিনেমায় অভিনয় করবেন সিদ্ধান্ত চতুবের্দী ও নবাগতা শর্বরী। এবার তাদের সঙ্গে যোগ হলেন সাইফ আলী খান ও রানী মুখার্জি।

হাম তুম, তা রা রাম পাম’র মতো সিনেমায় অভিনয় করেছেন সাইফ-রানী। প্রায় ১১ বছর পর আবারো পর্দায় তাদের ম্যাজিক দেখবেন দর্শক। ২০০৮ সালে মুক্তি পাওয়া থোরা পেয়ার থোরা ম্যাজিক সিনেমায় তাদের সর্বশেষ দেখা গেছে।

সাইফ বলেন, বান্টি অউর বাবলি টু সম্পূর্ণ নতুন গল্প এবং বর্তমান প্রেক্ষাপটে তৈরি। চিত্রনাট্য পড়েই ভালো লেগেছে। পুরো পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা এবং এই বিষয়টিই সবচেয়ে ভালো লেগেছে, আর এজন্যই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। এটি আমার জন্য নতুন একটি চরিত্র। একটি চিত্রনাট্যে আমি যা খুঁজি তার সবই রয়েছে। রানী ও আমি অতীতেও অনেক মজা করে কাজ করেছি। তার সঙ্গে আবারো কাজ করার অপেক্ষায় আছি। এছাড়া যশ রাজ ফিল্মসের সিনেমায় ফিরছি, এটিও অনেক আনন্দের।

রানি বলেন, বান্টি অউর বাবলি দর্শকের কাছ অনেক ভালোবাসা পেয়েছে এবং এই কারণেই যশরাজ ফিল্মস সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই সিনেমায় অভিষেক বচ্চন ও আমার চরিত্র দুটি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তা হয়নি। টিম হিসেবে সাইফকে স্বাগত জানাই। তার সঙ্গে আমার অনেক আনন্দের স্মৃতি রয়েছে এবং বান্টি অউর বাবলি-টু সিনেমায় কাজ করতে অধির আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি প্রথম সিনেমার মতো এবারো দর্শকের ভালোবাসা পাব।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়