ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ কবে গোসল করেছেন ভুলে গেছেন গাগা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ কবে গোসল করেছেন ভুলে গেছেন গাগা

জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী লেডি গাগা। শেষ কবে গোসল করেছেন ভুলেই গেছেন তিনি।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার সহকারীর সঙ্গে কথোপকথনের একাংশ তুলে ধরেছেন এই মার্কিন গায়িকা। এক টুইটে তিনি লিখেছেন, ‘আমার সহকারী: শেষ কবে গোসল করেছেন?, আমি: মনে করতে পারছি না।’ পাশাপাশি হ্যাশট্যাগে এলজি৬ লিখেছেন তিনি।

মূলত, তার পরবর্তী অর্থাৎ ছয় নম্বর অ্যালবামের কাজ করছেন লেডি গাগা। এজন্যই নাওয়া-খাওয়া ভুলে গেছেন এই শিল্পী। পাশাপাশি অ্যালবাম নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করতে টুইট করছেন।

তবে অ্যালবাম নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। গত মার্চে এক টুইটে তিনি লেখেন, গুঞ্জন উঠেছে আমি অন্তঃসত্ত্বা। হ্যাঁ, আমার পরবর্তী অ্যালবাম এলজি৬ আসছে।

অ্যা স্টার ইজ বর্ন সিনেমার ‘শ্যালো’ গানের জন্য এ বছর অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন গাগা। এছাড়া তার নতুন কসমেটিকস ব্র্যান্ড চালু করেছেন। তবে অ্যালবাম কবে নাগাদ মুক্তি পাবে তার ঘোষণা এখনো দেননি তিনি।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়