ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চায়ের দেশে ভিন্ন বেশে অপু

প্রকাশিত: ১৮:৪৮, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চায়ের দেশে ভিন্ন বেশে অপু

পরনে ঐতিহ্যবাহী পোশাক, পিঠে ঝুড়ি, মাথায় স্কার্ফ, মুখে এক চিলতে হাসি— এমন বেশে চায়ের কুঁড়ি তুলছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ফেইসবুকে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন অপু। ছবিতে তাকে এভাবেই দেখা গেছে। 

ছবিটি পোস্ট করার পর অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন অপু? বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করা হলে অপু বিশ্বাস বলেন, ‘কয়েকদিন আগে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। সেখানে চায়ের বাগানে ঘুরে ভালো লেগেছে। মনোরম পরিবেশ। আসার সময় অনেক চা নিয়ে এসেছি।’

অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এদিকে কলকাতায় ‘শটকার্ট’ সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। শুটিং শেষ হয়েছে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়