ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপনারা দূর থেকে বুঝবেন না : প্রভা

প্রকাশিত: ১১:৩০, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:২৬, ২২ সেপ্টেম্বর ২০২০
আপনারা দূর থেকে বুঝবেন না : প্রভা

‘কিছু সম্পর্ক থাকে শুধুমাত্র নামের, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, শুধুমাত্র সামাজিক মর্যাদা রক্ষার খাতিরে... না থাকে ভালবাসা, না থাকে টান, না থাকে কোন দায়িত্ব! কিছু মানুষ দায়িত্ব নেয়া বলতে শুধু অফিসের দায়িত্ব নেয়া বুঝে, শুধুমাত্র প্রফেশনাল সাকসেসকেই তারা সাকসেস মনে করে, শুধুমাত্র টাকা ইনকামকেই জীবনের একমাত্র কাজ মনে করে! শুধুমাত্র ‘মানুষ কি বলবে’ এই কথার উপর বেইজ করে টিকে থাকে সম্পর্কগুলো!’

ফেইসবুকে কথাগুলো লিখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

আরো পড়ুন:

তিনি আরো লিখেছেন: ‘আপনারা দূর থেকে বুঝবেন না! ঈদে তাদের হাসি মুখের ছবি দেখবেন, ভ্যালেন্টাইনস ডে তে তাদের উপহারের ছবি দেখবেন, বিবাহ বার্ষিকীতে কেক কাটা দেখবেন...কিন্তু দিন শেষে তারা একসাথে, কারণ তারা একসাথে না থাকলে আপনারা কি বলবেন... !’

প্রভা স্ট্যাটাসটি মেনশন করেন আরেক অভিনেত্রী শবনম ফারিয়াকে।

আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নিয়মিত নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন প্রভা।


ঢাকা/রাহাত সাইফুল

রাইজিংবিডি.কম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়