ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্তানরা কোন ধর্ম মানেন জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্তানরা কোন ধর্ম মানেন জানালেন শাহরুখ

বলিউড কিং শাহরুখ খান। ব্যক্তিজীবনে গৌরী চিবারকে বিয়ে করেছেন এই অভিনেতা।

গৌরী এক পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে, অন্যদিকে শাহরুখ মুসলিম। তাই তার সন্তানরা কোন ধর্ম মানেন তা নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।

শাহরুখ খান বলেন, আমরা হিন্দু-মুসলমান বিষয় নিয়ে আলোচনাই করি না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান, আর সন্তানরা ভারতীয়।

এই অভিনেতা আরো বলেন, স্কুলে ভর্তির সময় ফরমে ধর্ম কী তা উল্লেখ হয়। আমার মেয়ে যখন ছোট ছিল একদিন আমাকে জিজ্ঞেস করে, ‘বাবা আমরা কোন ধর্মের?’ সেখানে লিখেছিলাম আমরা ভারতীয়, কোনো ধর্ম নেই। আর থাকারও দরকার নেই। আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার নাম কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়। আর ‘খান’ পদবি যেহেতু আমার সঙ্গে আছে এটি তাদের নিতেই হবে।

নিজের সম্পর্কে তিনি বলেন, যদি পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়টি বিবেচনা করা হয় তাহলে আমি ধার্মিক নই। কিন্তু আমি মুসলিম। আমি ইসলামী মতাদর্শে বিশ্বাস করি। আমার মতে, ইসলাম একটি সুন্দর ধর্ম এবং খুবই সুশৃঙ্খল।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়