ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না: দিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না: দিশা

অভিনেত্রী দিশা পাটানি। রূপ ও অভিনয় দক্ষতায় এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এই বলিউড ডিভা। কিন্তু অভিনেত্রী হওয়ার ইচ্ছা নাকি তার ছিল না।

দিশার পরবর্তী সিনেমা মালাং। সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই আলোচনায় তিনি। কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে সিনেমাটি। বর্তমানে এর প্রচার করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন দিশা। তিনি বলেন, আমি মনে করি সঠিক সিনেমা পেতে একটু সময় লেগেছে। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। এমনকি ক্যামেরা দেখলে লজ্জা পেতাম। এতটাই লজ্জা পেতাম যে, কোনো ছবিও তুলতাম না। কিন্তু কোনোভাবে বলিউডে চলে এলাম এবং এখন আমি এই অবস্থানে।

মুহিত সুরি পরিচালিত সিনেমা মালাং। দিশা ছাড়াও এই সিনেমায় আরো রয়েছেন অনিল কাপুর,আদিত্য রয় কাপুর,কুণাল খেুম প্রমুখ। আগামী ৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে।

এছাড়া সালমান খানের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায় অভিনয় করছেন দিশা। আরো আছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে এই সিনেমা মুক্তির কথা রয়েছে। একতা কাপুর প্রযোজিত একটি নারীকেন্দ্রীক সিনেমাতেও দিশাকে দেখা যাবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়