ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোশাক নিয়ে কটাক্ষের শিকার মালাইকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোশাক নিয়ে কটাক্ষের শিকার মালাইকা

চল্লিশ পেরোলেই চুলে পাক ধরে, কপালে পড়ে ভাঁজ। সেই সঙ্গে হয় চালশে। এসব কথা কারো অজানা নয়। কিন্তু বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা প্রচলিত এ হিসাব মিথ্যা প্রমাণ করেছেন!

মালাইকার বয়স ৪৬ বছর হলেও এখনো সতেজ। তাইতো এখনো সাহসী রূপেই দেখা যায় এই অভিনেত্রীকে। এদিকে ‘মিস ডিভা ২০২০’ অনুষ্ঠানে হাজির হয়ে তারই ঝলক দেখালেন তিনি। কিন্তু জাঁকজমক এ অনুষ্ঠানে সাহসী পোশাকে হাজির হয়ে কটাক্ষের শিকার হবেন তা আর কে জানত!

এদিন হলুদ রঙের গাউন পরে অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হয়েছিলেন মালাইকা। গাউনটি ওয়ান শোল্ডার। নিচে প্রায় উরু পর্যন্ত কাটা। কিন্তু মালাইকা তাতে এতটুকু বিভ্রত ছিলেন না। বরং স্বাভাবিকভাবেই ক্যামেরার সামনে পোজ দেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়ে অন্তর্জালে। তারপর থেকে শুরু হয়েছে সমালোচনা। অনেকে তাকে ‘লজ্জাহীন’ বলে কটাক্ষ করছেন। কেউ বলছেন, ‘পোশাক পরে শরীর ঢাকতে চান না মালাইকা’। আবার কেউ মন্তব্য করছেন—‘লাজলজ্জা কি একেবারেই বিসর্জন দিয়েছেন?’ এমনকী ‘বুড়ি’ বলেও কটাক্ষ করছেন নেটিজেনরা।

এবারই প্রথম নয়, এর আগেও ফটোশুটের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর অনেকে মালাইকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়