ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দীর্ঘ বিরতি ভেঙে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দীর্ঘ বিরতি ভেঙে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’

বাংলাদেশ টেলিভিশনের দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’। ২০১৫ সালে সর্বশেষ বসেছিল এই শোয়ের শেষ আসর।

দীর্ঘ ১৫ বছর পর আবারো শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

হারুন অর রশিদ বলেন, ‘আগামী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করব। পুরো দেশকে ২০টি জোনে ভাগ করে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে বিজয়ীদের নিয়ে এ প্রতিযোগিতার মূল আসর বসবে।’

কোরান তেলওয়াত, গল্পবলা, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলীয় অভিনয়, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি ইত্যাদি বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়স ৬-১০ বছর এবং ‘খ’ শাখার বয়স ১০-১৫ বছর।

১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে যাত্রা শুরু হয় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের। তখন এটি স্বল্প পরিসরে সম্প্রচার হতো। মূলত শিশু/কিশোরদের মেধা অনুসন্ধান কার্যক্রম বলতে যা বোঝায় তখন তা হতো না। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে অর্থাৎ ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় ‘নতুন কুঁড়ি’ নামে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে।

এ প্রতিযোগিতা থেকে উঠে আসা তারকাদের মধ্যে উল্লেখযোগ্য হলো—তারানা হালিম, রুমানা রশীদ ঈশিতা, তারিন আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, সাবরিন সাকা মীম প্রমুখ।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়