ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুঞ্জন উড়ালেন কারিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুঞ্জন উড়ালেন কারিনা

জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বর্তমানে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা সিনেমার শুটিং করছেন।

এদিকে কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধবেন কারিনা। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমি শাহরুখকে অনেক পছন্দ ও সম্মান করি। তার সঙ্গে সিনেমায় আবারো কাজ করতে পারলে ভালো লাগবে। কিন্তু এই মুহূর্তে তেমন কিছুই হচ্ছে না।

জিরো সিনেমার পর থেকে বিরতিতে রয়েছেন শাহরুখ। তবে খুব শিগগির ফিরবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, রাজকুমার হিরানি পরিচালিত একটি সিনেমার মাধ্যমে লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরবেন তিনি। গুঞ্জন ওঠে, এই সিনেমায় শাহরুখের বিপরীতে কারিনা কাপুরকে নেয়ার পরিকল্পনা করেছেন হিরানি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়