ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শারীরিক অবস্থা নিয়ে ইরফান যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শারীরিক অবস্থা নিয়ে ইরফান যা বললেন

জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ২০১৮ সালে নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার খবর জানান। পরবর্তী সময়ে চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান।

এরপর সিনেমা থেকে দূরেই ছিলেন। তবে খুব শিগগির মুক্তি পাচ্ছে তার পরবর্তী সিনেমা আংরেজি মিডিয়াম। এক সাক্ষাৎকারে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

ইরফান খান বলেন, সত্যি বলতে, আমি জানি না কেমন আছি। সত্যিই জানি না। একদিন ভালো থাকি আবার অন্যদিন খারাপ।

সিনেমা মুক্তি নিয়ে দুশ্চিন্তা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার অসুখের এই চড়াই-উতরাইয়ের মুহূর্তে দুশ্চিন্তা করতে করতে আমি ক্লান্ত। তবে আমরা সুন্দর একটি সিনেমা তৈরি করতে পেরেছি এতেই সন্তুষ্ট। তাই আমার উত্তর, আমি নার্ভাস নই। আমি খুশি।

বাবা-মেয়ের মধ্যে মধুর বন্ধন নিয়ে আংরেজি মিডিয়াম সিনেমার গল্প। এটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ইরফান খান ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— কারিনা কাপুর, দীপক দব্রিয়াল, ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন প্রমুখ। আগামী ১৩ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়