ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা আতঙ্কে কেটি-ব্লুমের বিয়ে পেছাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আতঙ্কে কেটি-ব্লুমের বিয়ে পেছাল

করোনাভাইরাস আতঙ্কে বিয়ে পিছিয়ে দিয়েছেন পপ তারকা কেটি পেরি ও ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুম।

চলতি বছর জুনে বিয়ের পরিকল্পনা করেছিলেন এই জুটি। কিন্তু বিশ্বে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।

গত বছর ফেব্রুয়ারিতে বাগদান সারেন কেটি-ব্লুম। সম্প্রতি কেটি পেরি জানান, মা হতে চলেছেন তিনি। গর্ভাবস্থাতেই বিয়ে করতে চেয়েছিলেন ‘রোর’খ্যাত এই গায়িকা। জাপানে বিয়ে করবেন বলে পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জানা গেছে, কেটি মা হওয়ার পর আগামী বছর তারা বিয়ে করবেন।

কেটি-ব্লুম দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে মডেল-অভিনেত্রী মিরান্ডা কেরকে বিয়ে করেছিলেন অরলান্ডো ব্লুম। তবে ২০১৩ সালে এ জুটির বিচ্ছেদ হয়। তাদের নয় বছর বয়সি একটি মেয়েও রয়েছে। অন্যদিকে কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন কেটি। কিন্তু ২০১২ সালে তাদের ছাড়াছাড়ি হয়।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়