ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনা সচেতনতায় আসিফের গান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সচেতনতায় আসিফের গান

করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক অনেক বার্তা দিচ্ছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এবার গানে গানে করোনা সচেতনতা তুলে ধরলেন এই শিল্পী।

‘আসবে বিজয়’ শিরোনামে এ গানের কথা লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়াও গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন হৈমন্তী, রাজীব ও নদী।

মুহিন বলেন, ‘করোনাভাইরাসের দাপটে গোটা-বিশ্ব থমকে গেছে। সচেতনতাই পারে এই মহামারি থেকে রক্ষা করতে। সেই তাগিদ থেকেই জামাল হোসেন ভাইয়ের উৎসাহে গানটি তৈরির উদ্যোগ নিয়েছি।’

খুব শিগগির রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

এর আগে করোনা সংক্রমণ রোধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন আসিফ। এ প্রসঙ্গে এই শিল্পী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘সম্পূর্ণ দায় নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে একজন স্বেচ্ছাসেবক হিসেবে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। প্রয়োজনীয় ট্রেনিং নিতেও ইচ্ছুক সর্বান্তকরণে। সরকারি কিংবা বেসরকারি চিকিৎসার যেকোনো পর্যায়ে কোভিড-১৯ এ আক্রান্তদের জন্য কাজ করতে চাই। স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের যাবতীয় খরচ আমি নিজেই বহন করব। আমি সজ্ঞানে শপথ করছি, সিদ্ধান্তে অটল থাকব। যেকোনো প্রকার অবস্থায় আমার পরিবারের যেকোনো অভিযোগ অগ্রাহ্য করার এখতিয়ার মেনে নিলাম। আমি করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বতস্ফুর্তভাবে শরীক হওয়ার সুযোগ চাই।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়