ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কামরুজ্জামান রাব্বির নতুন গান (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কামরুজ্জামান রাব্বির নতুন গান (ভিডিও)

‘আমি তো ভালা না ভালা লইয়া থাইকো’ খ্যাত কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। করোনার এই সংকটকালে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

‘জন্মিলে কান্নাকাটি মরিলে যায় বুকফাটি/ মাঝখানে কিসের লাগি পরাণ যায় জ্বলিয়া/ চিৎকার করিয়া ডাকে শুধু মায়/ কোথা হতে আসে মানুষ আবার কোথায় চলে যায়’—এমন পঙক্তিমালায় সাজানো হয়েছে ‘কোথা হতে আসে মানুষ’ কবিতাটি। এটি রচনা করেছেন রাজু ভৌমিক। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা।

গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘গানটি ভীষণ ভালো লাগার। এর আগে যতগুলো গান গেয়েছি সেগুলোর চেয়ে এটি একটু আলাদা। এই গানের গায়কীও আলাদা। চমৎকার কথা, সুর ও সংগীতায়োজনের মাঝে আমি শুধু আমার কণ্ঠটাকে সামঞ্জস্যতা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। মনোরম লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। এটিও পরিচালনা করেছেন কামরুজ্জামান রাব্বি।

দেখুন:




ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়