ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রেমে পড়ে যাই কিন্তু...

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রেমে পড়ে যাই কিন্তু...

সাদিয়া জাহান প্রভা

আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বেশি দিন টিকেনি তার সংসার। বিয়ে ও ক্যারিয়ার নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে কথা বলেন প্রভা। এ সময় জানতে চাওয়া হয় আবারো বিয়ে করবেন কিনা? জবাবে প্রভা বলেন, ‘বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। বিয়ে আমার কাছে ট্রমা হয়ে গেছে। আমার মনে হয়েছে, জীবনসঙ্গী পছন্দে ভুল করেছি। সঠিক ভেবে যাকে বিশ্বাস করেছি, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

তিনি আরো বলেন, ‘আমার আশপাশের সবাই কিন্তু জানেন, সম্পর্কের ব্যাপারে আমি শতভাগ বিশ্বস্ত থাকি। আপাতত বিয়ে করছি না। এটা ঠিক, প্রেমে পড়ে যাই কিন্তু বিয়েতে ভয় পাই।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়