ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে বেশি আয় কাইলির

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সবচেয়ে বেশি আয় কাইলির

কাইলি জেনার

সবচেয়ে বেশি আয় করা বিশ্বের ১০০ তারকার নামের তালিকা প্রকাশ করেছে প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

গত বছর ১ জুন থেকে চলতি বছর ১ মে পর্যন্ত বিশ্বের তারকাদের ট্যাক্স প্রদানের পূর্বের আয়ের জরিপে এই তালিকা তৈরি হয়েছে। এবার ১০০ তারকার সম্মিলিত আয় ৬.১ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার কম।

তালিকায় শীর্ষে রয়েছেন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও উদ্যোক্তা কাইলি জেনার। গত এক বছরে তিনি ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। এরপরই রয়েছেন গায়ক কেনি ওয়েস্ট। তার আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় শীর্ষ পাঁচে আরো আছেন টেনিস তারকা রজার ফেদেরার (১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার), ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) ও লিওনেল মেসি (১০৪ মিলিয়ন মার্কিন ডলার)।

বলিউড থেকে শীর্ষ ১০০ তালিকায় শুধুমাত্র অক্ষয় কুমার স্থান পেয়েছেন। তালিকায় ৫২ নম্বর স্থানে রয়েছে তিনি। তার আয় ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়