ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নয়নতারার বিয়ে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নয়নতারার বিয়ে?

নয়নতারা ও বিগনেশ শিবান

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘদিন ধরে পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।

জানা গেছে, করোনার কারণে বিয়েতে খুব বেশি আয়োজন থাকছে না। কয়েকজন বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাইছেন তারা। তামিলনাড়ুর একটি মন্দিরে তারা বিয়ে করবেন।

প্রায় চার বছর ধরে প্রেম করছেন নয়নতারা ও বিগনেশ। ‘নানুম রাউডি ধান’ সিনেমার সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের রোমান্টিক ছবি পোস্ট করেন তারা। তবে বিয়ের ব্যাপারে নয়নতারা ও বিগনেস কেউ-ই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

এর আগে অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নয়নতারা। তবে শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টেকেনি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়