ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা গোবিন্দ’র ছেলে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা গোবিন্দ’র ছেলে

গোবিন্দর সঙ্গে ছেলে যশবর্ধন আহুজা

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা। তবে তিনি এখন সুস্থ আছেন।

ইন্ডিয়া টিভি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় মুম্বাইয়ের জুহুতে এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দ পুত্রের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। তবে দুর্ঘটনাটি খুব বেশি গুরুতর ছিল না। কেউ-ই বড় কোনো আঘাত পায়নি।

যশবর্ধনের হাতে সামান্য কিছু চোট লেগেছে। তবে গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর হেডলাইট ভেঙে গেছে। দুই পক্ষ সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিয়েছেন। পুলিশের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দ সেখানে ছুটে যান। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

গোবিন্দ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রঙ্গিলা রাজা’। গত বছর মুক্তি পায় এটি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়