ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নতুন নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে লজ্জা লাগে’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘নতুন নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে লজ্জা লাগে’

বাণিজ্যিক চলচ্চিত্র মানে নায়কের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতা, রোমান্স থাকা চাই-ই চাই! তাইতো বাণিজ্যিক ঘরানার সিনেমায় এমন দৃশ্য অহরহ দেখা যায়।

সিনেমার গল্পের প্রয়োজনে এমন দৃশ্যে অভিনয় করে থাকেন নায়ক-নায়িকারা। কিন্তু এমন দৃশ্যে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা বলা যায় কেউ-ই ভুলতে পারেন না।

চিত্রনায়িকা অমৃতা খান চলচ্চিত্রে পা রাখার আগে বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তখন ঘনিষ্ঠ কোনো দৃশ্যে অভিনয় করতে হয়নি তাকে। তবে চলচ্চিত্রে এসে নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে। স্বল্প বসনায় ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

অমৃতা খান বলেন—শর্ট ড্রেস পরতে আমি অভ্যস্ত নই। আমার কাছে বিষয়টি অস্বস্তিকর লাগে। এখন পর্যন্ত সবচেয়ে শর্ট ড্রেসে ও ক্লোজ সিনে অভিনয় করেছি ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ সিনেমায়। এটা একান্তই পরিচালকের অনুরোধে করতে হয়েছে। আমি মূলত শালীন পোশাকে নিজেকে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

অমৃতা আরো বলেন—এমন দৃশ্যে কাজ করতে চাই না, যা দেখে মা-বাবা লজ্জা পান। স্বল্পবসনা মানেই অশ্লীলতা নয়। এর উপস্থাপনা বড় বিষয়। পরিচিত হিরোর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি কিছুটা কম। নতুন নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে লজ্জা লাগে।

মাত্র ৩ বছর বয়সেই মঞ্চে নাচে অংশ নেন অমৃতা। ২০০২ সাল থেকে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘গেইম’। যুগল পরিচালক রয়েল-অনিক পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১৫ সালে। এরপর ইস্পাহানী আরিফ জাহানের ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’, ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ সিনেমায় অভিনয় করেন তিনি।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়