ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘করোনায় মৃত্যুর পর শুধু পোষা বিড়ালটি পাশে ছিল’

প্রকাশিত: ০৬:৫৯, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনায় মৃত্যুর পর শুধু পোষা বিড়ালটি পাশে ছিল’

শুটিং সেটে মৌসুমী হামিদ, নজরুল রাজ

মহামারি করোনার প্রকোপে দিশেহারা মানুষ। পাশাপাশি সংক্রমণ আতঙ্কে ছড়িয়ে পড়ছে নানা গুজব।

গত তিন মাস ধরে বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর মিছিল। ঈদুল আজহা উপলক্ষে করোনা নিয়ে নির্মিত হলো একক নাটক।

‘মানুষের গল্প’ শিরোনামে নাটকটি নির্মাণ করেছেন প্রীতি দত্ত। প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন—ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, নজরুল রাজ ও মিলি বাসার।

এ প্রসঙ্গে নজরুল রাজ বলেন, আমি একজন লেখক চরিত্রে অভিনয় করেছি। এক সময় করোনায় আক্রান্ত হই। তখন কাছের কাউকে পাশে পাই না। করোনায় মৃত্যুর পর শুধু পোষা বিড়ালটি পাশে ছিল। এ নাটকে খুব সুন্দর একটি গল্প বলা হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

গতকাল (২৭ জুন) রাজধানীর বনানীতে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়। এতে চারজন মানুষের লকডাউনের নানা সংকট দেখানো হয়েছে। পাশাপাশি করোনাকালে গুজব ও বিভ্রান্তির বিষয়গুলো দেখানো হয়েছে। ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়