ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জানি না কখন আবেগ লক্ষ্যে পরিণত হলো’ 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘জানি না কখন আবেগ লক্ষ্যে পরিণত হলো’ 

শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান। অভিনয় গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পেয়েছেন ‘রোমান্স কিং, ‘বলিউড বাদশা’, ‘কিং খান’সহ নানা উপাধি।

শাহরুখ অভিনীত প্রথম সিনেমা ‘দিওয়ানা’। ১৯৯২ সালে ২৫ জুন মুক্তি পায় এটি। সেই হিসেবে সম্প্রতি বলিউডে ২৮ বছর অভিনয় ক্যারিয়ারের মাইলফলক অর্জন করলেন শাহরুখ।

রোববার (২৮ জুন) এ উপলক্ষে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। এই অভিনেতা লিখেছেন ‘জানি না কখন আবেগ লক্ষ্যে পরিণত হলো এবং তারপর আমার পেশায় চলে আসলাম। অনেক বছর ধরে আপনাদের বিনোদনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি পেশাদারিত্বের চেয়ে আমার আবেগ আরো দীর্ঘদিন আপনার জন্য কাজ করার উৎসাহ জোগাবে।’

এক বছরের বেশি সময় ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। সর্বশেষ ‘জিরো’ সিনেমায় অভিনয় করেছেন। এরপর নতুন কোনো সিনেমার ঘোষনা দেননি শাহরুখ। শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে রাজকুমার হিরানি পরিচালিত একটি সিনেমার শুটিং শুরু করবেন। তবে এ বিষয়েও কোনো অনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত প্রযোজনা করে যাচ্ছেন শাহরুখ। সম্প্রতি নেটফ্লিক্সের জন্য ‘বেতাল’ প্রযোজনা করেছেন। এছাড়া অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’ সিনেমার প্রযোজনা করছেন শাহরুখ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়