ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী রেখার বাড়িতে করোনার হানা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অভিনেত্রী রেখার বাড়িতে করোনার হানা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার বাড়ির নিরাপত্তা রক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন।

এবিপি নিউজ জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই অভিনেত্রীর বাড়িতে দুইজন নিরাপত্তা রক্ষী থাকেন। সম্প্রতি তাদের একজন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাকে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যদিও অভিনেত্রী রেখার বাড়ির অন্য কোনো সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে এবিপি নিউজ এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাড়া দেননি।

তবে বৃহন্মুম্বাই সিটি করপোরেশনের পক্ষ থেকে রেখার বাড়ি স্যানিটাইজ করা হয়েছে। এটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে বাংলোর সামনে একটি নোটিশও রাখা হয়েছে।

এর আগে প্রযোজক বনি কাপুরের বাড়ির কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হন। এছাড়া সম্প্রতি অভিনেতা আমির খান জানান, তার বাড়ির সাতজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। 

বলিউড প্লেব্যাক গায়িকা কণিকা কাপুর, অভিনেতা কিরণ কুমার, অভিনেতা পূরব কোহলি, প্রযোজক করিম মোরানি, তার দুই মেয়ে শাজা ও জয়া মোরানি করোনায় আক্রান্ত হন। তবে পরবর্তী সময়ে করোনার সঙ্গে লড়াই করে তারা সেরে উঠেছেন।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়