ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১২, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা

সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানেই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ঘটনার বর্ণনা করে ঋতুপর্ণা বলেন—চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউ টার্ন নিতে গিয়ে সামলাতে না পেরে বেকায়দায় ডান হাতের কবজিতে মোচড় লাগে। সঙ্গে সঙ্গে হাত অবশ হয়ে যায়। কবজির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও আঘাত পেয়েছি।

চিকিৎসকের বরাত দিয়ে ঋতুপর্ণা জানান, কবজি বা আঙুলে কোথাও চিড় ধরেনি। দ্রুত সুস্থতার জন্য আকুপাংচার করাচ্ছেন তিনি। এতে ব্যথা অনেকটা কমেছে বলে জানান এই অভিনেত্রী।

করোনা প্রকোপের শুরু থেকে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা। শারীরিকভাবে নিজেকে ফিট রাখতে নিয়মিত সাইকেল চালান তিনি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়