ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘অর্থ প্রয়োজন হলে তা নানাভাবে আয় করতে পারি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘অর্থ প্রয়োজন হলে তা নানাভাবে আয় করতে পারি’

ভারতের দক্ষিণী সিনেমার বিতর্কিত অভিনেত্রী শ্রী রেড্ডি। পরিচালক রাম গোপাল ভার্মার (আরজিভি) খুব কাছের মানুষ তিনি। এই অভিনেতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তেলেগু ভাষায় ‘পারানা জেবি’ নামে সিনেমা নির্মাণ করছেন নুতন নাইড়ু। 

সম্প্রতি গুঞ্জন উঠে, সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্রী রেড্ডি। কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রেড্ডি। কারণ রাম গোপাল ভার্মাকে ভালোবাসেন তিনি। আর এজন্য সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ নিয়ে চলছে জোর জল্পনা।  

এক টুইটে শ্রী রেড্ডি লিখেছেন—একটি সিনেমার কাজ করতে গিয়ে খুব চাপে পড়েছিলাম। আমি বলেছি, বিতর্কিত তেলেগু ভাষার ‘পারানা জেবি’ সিনেমায় কাজ করবো না। কারণ আমি আরজিভি কে ভালোবাসি। অর্থ প্রয়োজন হলে তা নানাভাবে আয় করতে পারি। আমি আমার নিজের মানুষের সম্মান নষ্ট করতে চাই না। তারা আমাকে পছন্দ করুক আর না করুক।  

‘নেনু নানা আবাড়াম’ সিনেমার মাধ্যমে ২০১১ সালে চলচ্চিত্রে পা রাখেন শ্রী রেড্ডি। ২০১৩ সালে তেলেগু ভাষার থ্রিলার ঘরানার ‘অরবিন্দ ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত তেলেগু ভাষার ‘জিন্দিগি’ সিনেমাটি মুক্তি প্রতীক্ষায় রয়েছে। 

শ্রী রেড্ডি বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। সেটা যেকোনো উপায়েই হোক না কেন। এজন্য পর্দার বাইরে নানা কাণ্ড ঘটিয়ে থাকেন তিনি। যৌন হয়রানি এবং তেলেগু ছবিতে স্থানীয় শিল্পীদের যথেষ্ট সুযোগ না দেওয়ার প্রতিবাদে ২০১৮ সালের ৭ এপ্রিল নগ্ন হয়ে প্রতিবাদ করেছিলেন এই অভিনেত্রী।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়