ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত নায়িকা পপি

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত নায়িকা পপি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি।

করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন ভোগার পর তিনদিন আগে নমুনা পরীক্ষা করান পপি। এতে ফল পজিটিভ পাওয়া গেছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই নায়িকা।

পপি বর্তমানে খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে তার।

মহামারি করোনা শুরুর আগে থেকে জন্মস্থান খুলনায় চলে যান পপি। দীর্ঘ পাঁচ মাস ধরে সেখানেই অবস্থান করছেন।

‘কুলি’ সিনেমাখ্যাত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শকের ভালোবাসা কুড়ান তিনি। এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘গঙ্গাযাত্রা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। কাজের স্বীকৃতিস্বরূপ তার হাতে উঠেছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়