ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জুটি বাঁধবেন রাকুল-পবন কল্যাণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৫, ২৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জুটি বাঁধবেন রাকুল-পবন কল্যাণ

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। মাঝে তামিল ভাষার সিনেমার কাজ কমিয়ে বলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

যদিও আবারো কয়েকটি তামিল ভাষার সিনেমার কাজ হাতে নিয়েছেন রাকুল। এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা পবন কল্যানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভাইরুপাকসা’ নামে তামিল ভাষার একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক কৃষ। এতে অভিনয় করবেন পবন কল্যাণ। সম্প্রতি পরিচালক কৃষ ও অভিনেত্রী রাকুল প্রীত সিং একটি পার্টিতে সাক্ষাৎ করেছেন। এ নির্মাতা তার নতুন এই প্রজেক্টের বিষয়ে রাকুলের সঙ্গে শেয়ার করেন। নির্মাতা চাচ্ছেন এতে পবন কল্যাণের বিপরীতে অভিনয় করুক রাকুল।

অন্যদিকে আরেকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি ওয়েব সিরিজে কাজের বিষয়ে রাকুলের সঙ্গে কথা বলেছেন পরিচালক কৃষ। এটি প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান আহা। তবে এখনো কোনো বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা কিংবা অভিনেত্রী রাকুল।

২০১৭ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ও শোনা যায়, জুটি বেঁধে অভিনয় করবেন রাকুল-পবন কল্যাণ। আর এটি পরিচালনা করবেন সন্তোষ। কিন্তু সর্বশেষ তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।

রাকুল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শিমলা মির্চি’। গত ৩ জানুয়ারি মুক্তি পায় এটি। এখন হিন্দি ভাষার ‘অ্যাটাক’, ‘চালে চলো’, তামিল ভাষার ‘আয়ালান’, ‘ইন্ডিয়ানা ২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।


ঢাকা/শান্ত/নাসিম

রাইজিং বিডি

সর্বশেষ

পাঠকপ্রিয়