ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী দিশা পাটানির বাবা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অভিনেত্রী দিশা পাটানির বাবা করোনায় আক্রান্ত

বাবার সঙ্গে দিশা পাটানি

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি করোনায় আক্রান্ত হয়েছেন। ইন্ডিয়াটিভিনিউজ এই তথ্য জানিয়েছে।

দিশার বাবা ভারতের উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা। একটি ট্রান্সফরমার কেলেঙ্কারির তদন্ত করতে সম্প্রতি লাখনৌ থেকে বরেলিতে যান। সেখানেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন।

বরেলির অতিরিক্ত সিএমও অশোক কুমার জানিয়েছেন, জগদীশ সিংয়ের সঙ্গে আরো দুজন কর্মকর্তা কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। এরপর জেলার প্রধান ইঞ্জিয়ারিং অফিস ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবার করোনায় আক্রান্ত হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দিশা। এক বিবৃতিতে এই অভিনেত্রী জানিয়েছেন, তার বাবা সম্পূর্ণ সুস্থ। পাশাপাশি এ ধরনের ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করেন তিনি।

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালাং’। সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় দেখা যাবে তাকে। ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ না হওয়া ও প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। জানা গেছে, সিনেমার দুটি গান ও কিছু দৃশ্যের শুটিং এখনো বাকি। খুব শিগগির সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এছাড়া একতা কাপুর প্রযোজিত ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়