ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন সংগীতশিল্পী ন্যানসি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাবা হারালেন সংগীতশিল্পী ন্যানসি

বাবার সঙ্গে ন্যানসি

বাবা হারালেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নগরীর খিলক্ষেতে পরিবার নিয়ে বসবাস করতেন তার বাবা। আজ (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে রাইজিংবিডিকে জানান ন্যানসি।

ন্যানসি স্বামী-সন্তানসহ নেত্রকোণায় ছিলেন। খবর পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মুঠোফোনে ন্যানসি বলেন—আপনারা তো জানেন আব্বা দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় সংসার নিয়ে খিলক্ষেতে নিজের ফ্ল্যাটে থাকতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে আমার বড় ভাই ফোন করে বললেন আব্বা মারা গেছেন। কি কারণে কীভাবে মারা গেছেন এখনো বিস্তারিত জানি না। গিয়ে বলতে পারবো।

সবার কাছে দোয়া চেয়ে ন্যানসি বলেন—সবার কাছে আব্বার জন্য দোয়া চাই। আব্বার প্রতি যতটা অভিমান, দুঃখ ছিল তা মন থেকে মাফ করে দিয়েছি। ওপারে আব্বা ভালো থাকুক সেই প্রার্থনা আল্লাহর কাছে করি।

২০১৩ সালে ন্যানসির মা মারা যান। নেত্রকোনায় ন্যানসির মায়ের দাফন করা হয়েছে। মায়ের কবরের পাশে তার বাবাকেও সমাহিত করা হবে বলে জানিয়েছেন ন্যানসি।

ন্যানসির বাবার নাম নাঈমুল হক। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক ছিলেন। চার বছর আগে অবসরে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়