ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিংয়ে ফিরলেন রাকুল-অর্জুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শুটিংয়ে ফিরলেন রাকুল-অর্জুন

প্রেমের গল্প নিয়ে পরিচালক কাশিভ নাইর নির্মাণ করছেন নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র। তার অভিষেক এ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও অর্জুন কাপুর। করোনা প্রকোপের কারণে ১৪ দিনের শুটিং বাকি থাকা অবস্থায় বন্ধ করে দিতে হয় এ চলচ্চিত্রের কাজ।

দীর্ঘ বিরতির পর গত ১৭ আগস্ট চলচ্চিত্রটির শুটিং শুরু করেছেন নির্মাতারা। আর এর মাধ্যমে শুটিংয়ে ফিরলেন রাকুল-অর্জুন। মুম্বাইয়ের ফিল্ম সিটি স্টুডিওতে এর দৃশ্যুধারণের কাজ চলছে। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছেন জন আব্রাহাম, ভূষণ কুমার ও নিখিল আদভানি। প্রযোজক নিখিল আদভানি সংবাদমাধ্যিমটিকে বলেন—কাশিভ, জন আব্রাহাম, ভূষণজি ও আমাদের টিম শিল্পীদের নিরাপত্তা নিয়ে কঠোর পরিশ্রম করছে। চলচ্চিত্র প্রযোজক গিল্ডের মাধ্য মে রাজ্যহ সরকারের অনুমোদিত রীতি-নীতি মেনে নিরাপত্তার ব্যিবস্থা করেছি। এখন ১০ দিনের শুটিং হবে। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে বাকি ৪ দিনের শুটিং করবো।

রাকুল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শিমলা মির্চি’। গত ৩ জানুয়ারি মুক্তি পায় এটি। এখন হিন্দি ভাষার ‘অ্যাটাক’, ‘চালে চলো’, তামিল ভাষার ‘আয়ালান’, ‘ইন্ডিয়ানা ২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

অন্য দিকে অর্জুন অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ সিনেমাটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এতে পরিণীতি চোপড়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়