ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রশংসা কুড়াচ্ছে নোবেলের ‘ও শ্রাবণ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২৩ আগস্ট ২০২০   আপডেট: ০৮:৪৩, ২৬ আগস্ট ২০২০
প্রশংসা কুড়াচ্ছে নোবেলের ‘ও শ্রাবণ’ (ভিডিও)

মিউজিক ভিডিওর দৃশ্যে নোবেল

নতুন গান নিয়ে হাজির হলেন সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। আজ (২৩ আগস্ট) রাতে ‘ও শ্রাবণ’ শিরোনামে গানটি টেস্ট টিউব নামে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

‘ও শ্রাবণ ও শ্রাবণ/ তুমি অমন করে কেঁদো না/ বুঝি তোমার অনেক দুঃখ/ জানি তোমার ভীষণ জ্বালা/ শোনো আমার হৃদয়ে তুষের অনল/ পোড়ায় সারাবেলা’—বিরহ ঘরানার এ গান রচনা করেছেন সুবেহ সপু। সুরও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন নোবেল। গানের কথার সঙ্গে মিল রেখে ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল হাসান। গানের ভিডিওটি মুক্তির পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন নোবেল। এ শিল্পীর গায়কি নিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্তরা।

এর আগে ‘তামাশা’ শিরোনামে একটি গান মুক্তি পেয়েছে নোবেলের। এতে মডেল হয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। এ গানের প্রচারের জন্য নেতিবাচক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন এই গায়ক। যদিও মুক্তির পর শ্রোতাদের মন জয় করতে পারেনি এটি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়