ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হওয়ার গুঞ্জন নিয়ে সামান্থার রসিকতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ১৫:০৭, ১ সেপ্টেম্বর ২০২০
মা হওয়ার গুঞ্জন নিয়ে সামান্থার রসিকতা

সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

২০১৭ সালের ৭ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। এরপর অনেকবারই তার মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। যদিও শেষ পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে।

আরো পড়ুন:

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছিলেন তিনি। এই সময় তার মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন এক ভক্ত। বিষয়টি নিয়ে বেশ রসিকতা করে উত্তর দেন এই অভিনেত্রী।

সামান্থা আক্কিনেনি বলেন, ‘আমি সেই ২০১৭ সাল থেকেই অন্তঃসত্ত্বা। আমার মনে হচ্ছে এই বাচ্চা বাইরে আসতে চাইছে না।’

সামান্থা অভিনীত সর্বশেষ সিনেমা ‘জানু’। তামিল ভাষার ‘৯৬’ সিনেমার রিমেক এটি। তার পরবর্তী সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। বর্তমানে এই সিনেমা নিয়ে ব্যস্ত তিনি।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়