ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তর সইছে না দিশার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৭ সেপ্টেম্বর ২০২০  
তর সইছে না দিশার

টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানি

বলিউডের মেধাবী অভিনেতা টাইগার শ্রফ। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। খুব অল্প সময়ে দর্শক মনে স্থায়ী জায়গা করে নেন এই ‘চকলেট বয়’।

এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন টাইগার। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে গানের একটি মোশন পোস্টার পোস্ট করে এই তথ্য জানান তিনি।

আরো পড়ুন:

ক্যাপশনে টাইগার শ্রফ লিখেন—সবসময় নাচ ও গান করতে চেয়েছি। কিন্তু সাহস করে এগিয়ে নিয়ে যেতে পারিনি। লকডাউনের সময় কাজের জন্য প্রচুর সময় ব্যয় করেছি। এ সময় নতুন কিছু আবিষ্কার করেছি। এটি অবিশ্বাস্য অভিজ্ঞতা, যা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

অন্যদিকে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন টাইগার শ্রফ। প্রিয় মানুষের নতুন পথচলার বিষয়টি নিয়ে দিশাও দারুণ উচ্ছ্বসিত, যেন তর-ই সইছে না তার। দিশা মোশন পোস্টারটি শেয়ার করে লিখেছেন—অপেক্ষা করতে পারছি না।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়