ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়েব সিরিজে অশ্লীলতা: অভিনেত্রীর অভিযোগে পরিচালককে জিজ্ঞাসাবাদ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৭, ৩ অক্টোবর ২০২০
ওয়েব সিরিজে অশ্লীলতা: অভিনেত্রীর অভিযোগে পরিচালককে জিজ্ঞাসাবাদ

মডেল-অভিনেত্রী সোনিয়া ওয়াহিদ জারার অভিযোগে পরিচালক রানা বর্তমানকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন জারা।

পরিচালক রানা ‘বুকের ভেতর কষ্ট’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন সোনিয়া ওয়াহিদ জারা। কিন্তু এ ওয়েব সিরিজে অশ্লীল দৃশ্য ব্যবহার করা হয়েছে বলে পিবিআইকে অভিযোগ করেন এই অভিনেত্রী।

সোনিয়া ওয়াহিদ জারা বলেন— আমাকে প্রথমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা বলে কাজে নেয়। আমি জানতাম না এটি ওয়েব সিরিজ। তাছাড়া এমন কিছু দৃশ্যের শট নিয়েছে, যে বিষয়ে আমি অবগত ছিলাম না। যখন জানতে পারি অশ্লীল দৃশ্য রয়েছে তখন রানাকে দৃশ্যটি না রাখার অনুরোধ করি। কিন্তু রানা বলেন, ‘এরকম দৃশ্য না থাকলে ভিউ হবে না।’ রানা যা করেছে তা অন্যায়। আমি তাকে এই অশ্লীল কনটেন্ট ছাড়তে নিষেধ করা সত্ত্বেও সে ইউটিউবে মুক্তি দেয়। তাই তার নামে অভিযোগ করতে বাধ্য হই।

রানা কয়েক মাস আগে ওয়েব সিরিজে অশ্লীলতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রতিবাদ করতেও দেখা গেছে তাকে। 

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়