ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শারুখ গাইলেন ধর্ষণবিরোধী গান (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:০৫, ৬ অক্টোবর ২০২০

‘বহু আগে যে কথা কবিগুরু বলেছেন/ সে কথায় সকলেই ধর্ষক হয়েছেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। ঘৃণা-ঘৃণা-ঘৃণা সব ধর্ষকের জন্য/ সমঘৃণা বাকি সব দর্শকের জন্য।’—র‌্যাপ ঘরানার এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন দীন ইসলাম শারুখ।

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সোচ্চার হয়েছেন। শিল্প-সাহিত্য-সংগীত ভুবনের তারকারাও ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছেন নিজস্ব ভাষায়। তারই প্রতিবাদস্বরূপ এই র‌্যাপ গান কণ্ঠে তুলেছেন শারুখ।

আরো পড়ুন:

‘ঘৃণা’ শিরোনামের গানের কথা লিখেছেন রণক ইকরাম। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন দীন ইসলাম শারুখ। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। প্রতীকী ভিডিওটিতে অভিনয় করেছেন—আনিকা অনি, ম্যাগডেলিনা রোজারিও, অনিমা মীম ও হোসাইন ইকবাল। এটি পরিচালনা করেছেন শারুখ ও বিষু। লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।

শারুখ বলেন—দেশে চলমান ধর্ষণকাণ্ডের প্রতিবাদস্বরূপ গানটি তৈরি করেছি। যে নরপশুরা ধর্ষণ করছে তারা যেমন অপরাধী, তেমনি সে অপরাধ সহ্য করে আমরাও অপরাধী হচ্ছি। তাই প্রতিবাদ করা উচিত। সবাই যদি যার যার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ধর্ষণব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাবে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়