ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ন্যানসির মেয়ের অভিষেক

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:২৭, ২৯ অক্টোবর ২০২০
ন্যানসির মেয়ের অভিষেক

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তার কন্যা রোদেলাও গানে বেশ পারদর্শি। তিনিও নিয়মিত গানের চর্চা করেন। এবার রোদেলা গাইবেন অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা অনলাইন টেলিভিশন বাসভূমিতে।

এর মাধ্যমে ন্যানসি কন্যা রোদেলা প্রথমবারের মতো একক গান ও আড্ডায় অংশ নিতে যাচ্ছেন। আকিদুল ইসলামের উপস্থাপনায় আগামী ৮ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা এবং অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রাত ৯টায় বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে। এর লাইভ দেখা যাবে বাসভূমির ফেসবুক https://www.facebook.com/basbhumi পেজ এবং ইউটিউব চ্যানেলে।

আরো পড়ুন:

অনুষ্ঠান সম্পর্কে বাসভূমি কর্ণধার আকিদুল ইসলাম বলেন, ‘ন্যানসি দেশের একজন মেধাবি ও গুণী শিল্পী। বাংলা গানে তার মেয়ের অভিষেক একটি বড় বিষয়। আমাদের টেলিভিশনের মাধ্যমে প্রথম একক গান গাইবেন এটা আমাদের কাছে ভালো লাগার। আশা করছি, রোদেলার অভিষেক শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়