ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হওয়ার খবর জানালেন নায়িকা জলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৪২, ১ নভেম্বর ২০২০
মা হওয়ার খবর জানালেন নায়িকা জলি

স্বামী-সন্তানের সঙ্গে জলি

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলি। গত ১৭ জুলাই নগরীর উত্তরার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু এ খবর দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজ অঙ্গনের আর কেউ জানতেনই না!

প্রায় সাড়ে তিন মাস পর মা হওয়ার খবর নিজেই জানালেন জলি। এ অভিনেত্রী বলেন—মেয়ের বয়স এখন প্রায় সাড়ে তিন মাস। কিন্তু খবরটি এতদিন কাউকে জানাইনি। আসলে একেবারে ছোট শিশুর ছবি প্রকাশ করতে চাইনি। সেই ভাবনা থেকেই কিছুটা সময় নিয়ে মেয়েকে সবার সামনে নিয়ে এলাম।

আরো পড়ুন:

ব্যবসায়ী আরাফাত রহমানকে ভালোবেসে ২০১৯ সালের মে মাসে বিয়ে করেন জলি। সেহেমাত রহমান এ দম্পতির প্রথম সন্তান। মেয়েকে পেয়ে দারুণ খুশি জলি। তার ভাষায়—প্রত্যেকটি নারী মা হওয়ার স্বপ্ন দেখে। এই পৃথিবীতে সন্তান জন্ম দিতে পেরেছি এর চেয়ে আনন্দের কিছু আমার কাছে নেই। সত্যি আমি গর্বিত!

২০১৬ সালে ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জলি। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ওম। একই বছর ‘নিয়তি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এতে জুটি বাঁধেন চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে। তার অভিনীত ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়