ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ট্রিপল আর’ মুক্তি পেলে সিনেমা হলে আগুন জ্বলবে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২ নভেম্বর ২০২০   আপডেট: ০৭:৩১, ৩ নভেম্বর ২০২০

পরিচালক এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। গত ২২ অক্টোবর সিনেমাটির ইন্ট্রো লুক টিজার প্রকাশিত হয়েছে। ইউটিউবে ১ মিনিট ৩২ সেকেন্ড দীর্ঘের ভিডিওতে কোমারাম ভীম চরিত্রে জুনিয়র এনটিআরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

টিজারের প্রথমে আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমের গেরিলা যুদ্ধের কৌশল দেখানো হলেও পরে এনটিআরের মাথায় মুসলিমদের ‘ফেজ টুপি’ দেখা যায়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কোমারাম ভীমের নাতি সোনে রাও।

আরো পড়ুন:

তারপর বেশ কিছুদিন কেটে গেলেও এ বিষয়ে তেমন কোনো আলোচনা শোনা যায়নি। এবার টিজারে জুনিয়র এনটিআর-এর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তেলেঙ্গানা রাজ্যের বিজিপি সভাপতি ও করিমনগরের সাংসদ সঞ্জয় কুমার। পরিচালক রাজামৌলি যদি এই দৃশ্যসহ সিনেমাটি মুক্তি দেন, তবে সিনেমা হল পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

রাজামৌলি সিনেমাটি যখন নির্মাণ শুরু করেন, তখন পরিষ্কারভাবে জানান, আদিবাসী নেতা কোমারাম ভীম ও আল্লুরি সিতারামা রাজুকে নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। তবে এটি কারো বায়োপিক নয়।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাসের মাঝামাঝি সময়ে হায়দরাবাদের রামোজি রাও স্টুডিওতে ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগন।

পাশাপাশি আছেন রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছরের মাঝামাঝি সময়ে ‘ট্রিপল আর’ মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়